দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ : ডা. শাহাদাত | আই নিউজ বিডি

দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ : ডা. শাহাদাত

At a rally in Chattogram, Dr. Shahadat Hossain declared that Bangladesh’s sovereignty and democracy remain safe only under BNP. He stressed that BNP’s politics is solely for protecting people’s voting..
Eidok-এ শেয়ার
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ : ডা. শাহাদাত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে যুবদলের সভায় ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র কেবল বিএনপির হাতেই নিরাপদ। তিনি দাবি করেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামেই বিএনপি রাজনীতি করে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র কেবল বিএনপির হাতেই নিরাপদ—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না; বরং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেই দলটি লড়াই করে আসছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বাকলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকলিয়া, চকবাজার ও কোতোয়ালি থানা যুবদলের নেতাকর্মীরা।

ডা. শাহাদাত হোসেন বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বারবার সংগ্রাম করেছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন। বিএনপির জন্মই হয়েছে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য। আজ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।"

তিনি আরও বলেন, দেশের যত বড় সংস্কার হয়েছে তার সবই বিএনপির হাত ধরে হয়েছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। দলটি সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়। এজন্য নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে, তাদের মতামত নিতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ভোটাধিকার রক্ষার সংগ্রামে জনগণের রায় নিয়েই বিএনপি আবারও ক্ষমতায় আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যে ডা. শাহাদাত বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত খালেদা জিয়া জনগণের পাশে থেকেছেন। জুলুম, নির্যাতন, কারাবাস—কোনো কিছুর ভয় না পেয়ে তিনি গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন চালিয়ে গেছেন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে তিনি সাহসিকতার সঙ্গে জনগণকে নেতৃত্ব দিয়েছেন।"

তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৭ সালের এক এগারোর সময় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, অথচ খালেদা জিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, "বাংলাদেশের মানুষকে ফেলে বিদেশে যাব না।" তার আপোষহীন অবস্থানের কারণেই বিদেশি মহল চাপ সৃষ্টি করেও "মাইনাস টু" ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি।

ডা. শাহাদাত বলেন, গত ১৬ বছরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। অন্যদিকে স্বৈরশাসক শেখ হাসিনা ঠিকই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি মনে করেন, জনগণের রায়ের ভিত্তিতেই বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু। পরিচালনা করেন যুবদল নেতা মো. সেলিম, মো. হাসান ও মো. সোহেল। এতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বিএনপি নেতারা একস্বরেই দাবি করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা বিএনপি। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে এবং তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Politiek মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 37 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Politiek টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 27 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politiek সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 131 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politiek আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 58 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politiek কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 72 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politiek যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 114 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politiek কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 119 Views