শুধু আসবাবপত্র নয়, এমনকি বাড়ির পানি খাওয়ার কল পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় এলাকাবাসীর নজরে আসলে চোরদের ধাওয়া দিয়ে ধরে ফেলে তিন সদস্যকে।।
হঠাৎ করে চোর ধরা পড়ায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর ক্ষোভ যেন ফেটে পড়ে একসঙ্গে। কারণ, এলাকাবাসীর দাবি—এই তিন সদস্যের চোরচক্র দীর্ঘদিন ধরে গ্রামে চুরি করছে। কখনো ধান চুরি, কখনো হাঁস-মুরগি, কখনো ঘরের আসবাবপত্র—কিন্তু এতদিন আমরা ধরতে পারিনি। আজকে হাতে-নাতে ধরা পড়ায় ক্ষুব্ধ গ্রামবাসী প্রথমে গণপিটুনি শুরু করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চোখের জলে অসহায় রোমিলা বেগম জানালেন—
"আমি খুবই গরীব মানুষ, আমার স্বামী নেই, প্রতিবন্ধী ছেলে নিয়ে থাকি আমি । আমার বাড়ি আজ পর্যন্ত চারবার চুরি হয়েছে। প্রতিবারই চোরেরা সব লুটে নিয়েছে। এবারও তারা পানি খাওয়ার কল পর্যন্ত খুলে নিয়ে গেছে। আমার সংসার চালানোই কষ্টকর, এর মধ্যে বারবার এভাবে চুরি হলে আমি কোথায় যাব?
স্থানীয়রা বলছেন, আমরা বহুবার চেষ্টা করেছি এই চোর চক্রকে ধরার জন্য কিন্তু ধরতে পারিনি। তারা আমাদের এলাকায় আতঙ্ক তৈরি করেছে। আজ হাতে-নাতে ধরা পড়েছে, আমরা চাই প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়।
অবশেষে রোমেলা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং গ্রাম থেকে চুরির প্রবণতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
গ্রামে এখনো ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন, ছোটখাটো জিনিস চুরি থেকে শুরু করে বাড়ির কল পর্যন্ত চুরি করার ঘটনা প্রমাণ করে চোরচক্র কতটা সক্রিয়। সবাই আশা করছে, প্রশাসনের কঠোর পদক্ষেপে আর যেন গ্রামে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।
অসহায় রোমেলা বেগমের বাড়িতে চুরি, পানি খাওয়ার কল পর্যন্ত খুলে নিয়ে গেল চোরচক্র.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
অসহায় রোমেলা বেগমের বাড়িতে চুরি, পানি খাওয়ার কল পর্যন্ত খুলে নিয়ে গেল চোরচক্র..
ছবি: সংগৃহীত
No comments found