কর্ণফুলী স্বামীর হাতে স্ত্রী খু'ন | আই নিউজ বিডি

কর্ণফুলী স্বামীর হাতে স্ত্রী খু'ন

Sajal Sheik avatar   
Sajal Sheik
কর্ণফুলী স্বামীর হাতে স্ত্রী খু'ন
কর্ণফুলী স্বামীর হাতে স্ত্রী খু'ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম কর্ণফুলী থানা এলাকার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের হাজী আর্বান আলী সড়কে ঘটেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। স্বামীর হাতে স্ত্রী নৃশংসভাবে খুন হয়েছেন। পরে স্বামী নিজেই ফাঁস লাগিয়ে ঝ..

চট্টগ্রাম কর্ণফুলী থানা এলাকার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের হাজী আর্বান আলী সড়কে ঘটেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। স্বামীর হাতে স্ত্রী নৃশংসভাবে খুন হয়েছেন। পরে স্বামী নিজেই ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার হন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রেশমী আক্তার রুমা (১৭) নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার মো. ইউসুফের মেয়ে। স্বামী ইব্রাহীম (২০) তার বাড়ির বিস্তারিত ঠিকানা এখনও জানা যায়নি। দম্পতির কোলে রয়েছে মাত্র আট মাস বয়সী একটি কন্যা সন্তান।

নিহত রেশমীর ফুফু পেয়ারা বেগম জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে রেশমী বাড়ি থেকে পালিয়ে ইব্রাহীমকে বিয়ে করে। বিয়ের পর থেকেই তারা আত্মীয়-স্বজনের আড়ালে জীবনযাপন করছিলেন। প্রায় ৭–৮ দিন আগে তারা বেড়াতে আসেন চরপাথরঘাটার নুর হোসেনের ভাড়া বাসায়। ঘটনার দিন বিকেলে শুঁটকি শুকানোর কাজ শেষে বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাননি। পরে প্রতিবেশী ভাড়াটিয়াদের সঙ্গে ডাকাডাকি করে শোরগোল করলে স্থানীয় ইউপি সদস্য ও কয়েকজন লোক এসে ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন। তখন দেখা যায়, রেশমীর মরদেহ পড়ে আছে আর ইব্রাহীম ঝুলন্ত অবস্থায় অজ্ঞান হয়ে আছে।

খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ইব্রাহীমকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরণ করে।

Nessun commento trovato


News Card Generator