ঘরের চার দেয়ালই যেন কারাগার | আই নিউজ বিডি

ঘরের চার দেয়ালই যেন কারাগার

Sajal Sheik avatar   
Sajal Sheik
ঘরের চার দেয়ালই যেন কারাগার
ঘরের চার দেয়ালই যেন কারাগার
ছবি: সংগৃহীত
শিকলে বাঁধা ভাই-বোন, নিজের ঘরেই বন্দিজীবন!একসময় তারা ছিল হাসিখুশি—হাঁটত, কথা বলত, স্বপ্ন দেখত। আজ সেই ভাই-বোন জালাল মোল্লা (৩৫) ও হাজেরা খাতুন (২৭) টানা ১০ বছর ধরে শিকলে বন্দি!

জালাল ছিলেন এক..

শিকলে বাঁধা ভাই-বোন, নিজের ঘরেই বন্দিজীবন!একসময় তারা ছিল হাসিখুশি—হাঁটত, কথা বলত, স্বপ্ন দেখত। আজ সেই ভাই-বোন জালাল মোল্লা (৩৫) ও হাজেরা খাতুন (২৭) টানা ১০ বছর ধরে শিকলে বন্দি!

জালাল ছিলেন একজন কৃষক। মাঠে ঘাম ঝরিয়ে সংসার চালাতেন। হঠাৎ মানসিক রোগে আক্রান্ত হয়ে ভেঙে পড়েন। পরিবারের নিরাপত্তার জন্য বাধ্য হয়ে বাবা-মা তাকে শিকলে বেঁধে রাখেন।

 ছোট বোন হাজেরা খাতুন বিয়ের পর এক সন্তানের মা হন। কিন্তু সেই সন্তান পানিতে ডুবে মারা যায়। সেই শোক সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারান। শেষ পর্যন্ত তাকেও শিকলে বেঁধে রাখতে হয়।

আজ তারা দু’জনেই বন্দি—কিন্তু জেলখানায় নয়, নিজের বাড়ির এক ছোট্ট ঘরে।
তাদের শিকলের শব্দ প্রতিদিন কাঁদায় বাবা-মাকে, কাঁদায় মানবতাকেও।

 বৃদ্ধ বাবা মো. ফজাই মোল্লা বলেন—
“প্রায় ১০ বছর আগেও আমার ছেলে মাঠে কাজ করত। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করাতে চেয়েছিলাম, কিন্তু টাকার অভাবে থেমে যায়। এখন বাধ্য হয়েই শিকল পরাতে হয়েছে।”

মা বলেন—
“সন্তান মাঝে মাঝে মারে, শরীরজুড়ে আঘাতের দাগ। কিন্তু আমি তবুও রান্না করে রাখি। কারণ আমার সন্তান না খেয়ে থাকবে—এটা আমি কোনোদিন সহ্য করতে পারব না।”

স্থানীয় চিকিৎসকের মতে, চিকিৎসা ও যত্ন পেলে তারা আবারও সুস্থ হতে পারে।
কিন্তু প্রশ্ন হলো—
কোথায় মানবতা? কোথায় সমাজ? কোথায় রাষ্ট্র?

দুই ভাই-বোন আজও বেঁচে আছে শিকলে বাঁধা অবস্থায়। আমরা কি শুধু দেখেই যাব? নাকি সাহায্যের হাত বাড়াবো?

#fblifestyle

Không có bình luận nào được tìm thấy


News Card Generator