ইভটিজিং করে ‘ফুলের মালা’ পেলে ভাববে ধর্ষণ করলে ‘মেডেল’ পাবে: ছাত্রদল নেত্রী রত্না

Jagannath University Chhatra Dal staged a protest after Dhaka University student Fahmida Alam received public rape threats. Female leader Ruponti Ratna slammed the culture of glorifying offenders, say..
Eidok'ta paylaş
ইভটিজিং করে ‘ফুলের মালা’ পেলে ভাববে ধর্ষণ করলে ‘মেডেল’ পাবে: ছাত্রদল নেত্রী রত্না
Fotoğraf: derleme

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা আলমকে প্রকাশ্যে ধর্ষণের হুমকির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। নারী নেত্রী রূপন্তী রত্না বলেন, ইভটিজারকে যদি ফুলের মালা পরানো হয়, তবে ধর্ষকরা মনে করবে তারা ‘মেডেল’ পাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে ধর্ষণের হুমকির ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এই কর্মসূচিতে ছাত্রদলের নারী নেত্রী রূপন্তী রত্না তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দেখেছি, ইভটিজিং করে জেল থেকে বের হওয়ার পর অনেককে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়েছে। এতে অপরাধীরা মনে করে, আরও বড় অপরাধ করলে তারা হয়তো সম্মান বা মেডেল পাবে। আজ সরাসরি গণধর্ষণের মতো ভয়াবহ হুমকি দেওয়া হচ্ছে, যা এদেশের নারী সমাজকে আতঙ্কিত করে তুলছে।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আমি আহ্বান জানাই, যেন তারা এই অপমানজনক হুমকিদাতাদের বয়কট করে। নারীর প্রতি অবমাননা, কুরুচিপূর্ণ মন্তব্য ও বডি শেমিং এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংগঠনগুলো এ বিষয়ে প্রতিবাদ জানাবে বলেই আমি বিশ্বাস করি।”

রত্না স্পষ্ট ভাষায় জানান, নারীরা সমাজে তাদের প্রাপ্য জায়গা পাবে। তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলে বিচার চাইতে হবে। “আমার বয়স কত, আমি বিবাহিত কি না, সন্তানের মা কি না—এসব পুরুষ সমাজের চিন্তার বিষয় নয়। আমি ক্যাম্পাসে বারবার হয়রানির শিকার হয়েছি। এভাবে নারীদের মানসিক যন্ত্রণা দেওয়া বন্ধ হোক।”

সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান দেয়—
“ধর্ষকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”
“একাত্তরের গণধর্ষণ চলবে না”
“ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না”
এমন নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস এলাকা।

উল্লেখ্য, সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বামজোট প্যানেলের প্রার্থী, তার ফেসবুক পোস্টে ঢাবি ছাত্রী বিএম ফাহমিদা আলমকে ধর্ষণের হুমকি দেন। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “২৪ আগস্টের ঘটনার পরই কিছু লোকের মুখোশ উন্মোচিত হয়েছে। বাংলাদেশে কোনো গণহত্যাকারী কিংবা গণধর্ষকের ঠাঁই নেই। কিছু কুলাঙ্গার মব তৈরির চেষ্টা করছে, নারীদের অবমাননা করে ১৯৭১-এর মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিকভাবে নির্যাতিত। আমাদের শত শত নেতাকর্মী হামলা, মামলা, গুম ও খুনের শিকার হয়েছেন। তিনজন জবি ছাত্রদল নেতা এখনও গুম অবস্থায় আছেন। এত নির্যাতনের পরও আমরা অন্য কারও ছায়াতলে আশ্রয় নিইনি। কিন্তু আজও দেখা যাচ্ছে, কিছু সংগঠনের নেতা-নেত্রীরা নিজেদের ব্যানার পরিবর্তন করে ছাত্রলীগের ছায়াতলে রাজনীতি করছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “যারা একসময় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিলেন, তারাই আজ শিবিরের সভাপতি বা সাধারণ সম্পাদক হয়েছেন। ১৯৭১ সালে যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল, আজও তারাই সেই আদর্শ লালন করছে। বাংলাদেশের জন্য এরা কখনোই ইতিবাচক কিছু চায়নি।”

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, রাসেল মিয়া, ওহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, রাশেদ খান, রাহাতসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রতিবাদী এ কর্মসূচি শেষে ছাত্রদল নেতারা ঘোষণা দেন— নারী নির্যাতন ও ধর্ষণ হুমকির বিরুদ্ধে প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী Din ve Eğitim বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 70 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর Din ve Eğitim শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 41 Views হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি Din ve Eğitim হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি 70 Views ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান Din ve Eğitim ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান 43 Views চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা Din ve Eğitim চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা 245 Views সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ Din ve Eğitim সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ 86 Views বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ Din ve Eğitim বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ 68 Views