নড়াইলে অনুমোদনহীন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর খাবার তৈরিতে ভ্রাম্যমাণ… | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে অনুমোদনহীন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর খাবার তৈরিতে ভ্রাম্যমাণ আদালতের জ'রি'মা'না ও কা'রা'দ'ণ্ড

নড়াইল সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।......
Eidok-এ শেয়ার
নড়াইলে অনুমোদনহীন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর খাবার তৈরিতে ভ্রাম্যমাণ আদালতের জ'রি'মা'না ও কা'রা'দ'ণ্ড
ছবি: সংগৃহীত

সোমবার (১ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু এবং বিচারক এ বি এম মনোয়ারুল আলম পৃথক অভিযানে শাস্তির আদেশ দেন।

নড়াইল সদরের আউড়িয়া মোড়ের এ জে কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে ভেজাল ও অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন হচ্ছিলো। প্রতিষ্ঠানটি খোলা তেল ব্যারেল থেকে মেশিনের মাধ্যমে তেল রিফাইন করে বোতলে ভরে ‘জারা’ ব্র্যান্ড নামে বাজারজাত করছিল।

বিএসটিআই অনুমোদন ছাড়াই তেল উৎপাদন, মোড়কে প্রতারণামূলক তথ্য প্রদানের পাশাপাশি অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে শহরতলীর পুরাতন বাস টার্মিনাল এলাকায় হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা খাবার ফ্রিজে সংরক্ষণের প্রমাণ মেলে। এ ঘটনায় বাবুর্চি আব্দুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে এবং নিরাপদ খাদ্য ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Crime দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 47 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Crime চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 40 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 105 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crime কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 57 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crime আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 74 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 106 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Crime থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views