নড়াইলে অনুমোদনহীন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর খাবার তৈরিতে ভ্রাম্যমাণ… | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে অনুমোদনহীন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর খাবার তৈরিতে ভ্রাম্যমাণ আদালতের জ'রি'মা'না ও কা'রা'দ'ণ্ড

নড়াইল সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।......
Eidok-এ শেয়ার
নড়াইলে অনুমোদনহীন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর খাবার তৈরিতে ভ্রাম্যমাণ আদালতের জ'রি'মা'না ও কা'রা'দ'ণ্ড
ছবি: সংগৃহীত

সোমবার (১ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু এবং বিচারক এ বি এম মনোয়ারুল আলম পৃথক অভিযানে শাস্তির আদেশ দেন।

নড়াইল সদরের আউড়িয়া মোড়ের এ জে কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে ভেজাল ও অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন হচ্ছিলো। প্রতিষ্ঠানটি খোলা তেল ব্যারেল থেকে মেশিনের মাধ্যমে তেল রিফাইন করে বোতলে ভরে ‘জারা’ ব্র্যান্ড নামে বাজারজাত করছিল।

বিএসটিআই অনুমোদন ছাড়াই তেল উৎপাদন, মোড়কে প্রতারণামূলক তথ্য প্রদানের পাশাপাশি অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে শহরতলীর পুরাতন বাস টার্মিনাল এলাকায় হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা খাবার ফ্রিজে সংরক্ষণের প্রমাণ মেলে। এ ঘটনায় বাবুর্চি আব্দুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে এবং নিরাপদ খাদ্য ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 74 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 41 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 90 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 88 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 ভিউ