সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টুকুর কড়া নির্দেশনা | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টুকুর কড়া নির্দেশনা

“আমি আবারও স্পষ্ট করে বলছি— যদি নির্বাচন চাও, তাহলে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।..
I-share sa Eidok
সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টুকুর কড়া নির্দেশনা
Larawan: kuha mula sa arkibo

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস আমাদের বলেছেন, তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন করবেন। এ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে। এজন্য কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলছি— যদি নির্বাচন চাও, তাহলে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপির দায়িত্ব সারা দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা, যাতে সুষ্ঠু নির্বাচন হয়।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আনন্দ র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আসন্ন দুর্গাপূজার শান্তিপূর্ণ আয়োজন নিয়েও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। তিনি বলেন, “আগামীতে দুর্গাপূজা হবে। এই পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, এই দায়িত্ব আমরা নিলাম। গতবারও করেছি, এবারও করব।”

বাদ আসর সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Pulitika নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 16 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Pulitika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Pulitika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 39 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Pulitika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 56 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Pulitika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 53 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Pulitika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Pulitika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views