সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টুকুর কড়া নির্দেশনা | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টুকুর কড়া নির্দেশনা

“আমি আবারও স্পষ্ট করে বলছি— যদি নির্বাচন চাও, তাহলে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।..
Eidok-এ শেয়ার
সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টুকুর কড়া নির্দেশনা
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস আমাদের বলেছেন, তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন করবেন। এ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে। এজন্য কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলছি— যদি নির্বাচন চাও, তাহলে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপির দায়িত্ব সারা দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা, যাতে সুষ্ঠু নির্বাচন হয়।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আনন্দ র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আসন্ন দুর্গাপূজার শান্তিপূর্ণ আয়োজন নিয়েও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। তিনি বলেন, “আগামীতে দুর্গাপূজা হবে। এই পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, এই দায়িত্ব আমরা নিলাম। গতবারও করেছি, এবারও করব।”

বাদ আসর সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার রাজনীতি মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 32 ভিউ টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ রাজনীতি টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 25 ভিউ সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজনীতি সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 130 ভিউ আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 58 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 72 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 113 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 119 ভিউ