যশোর চৌগাছার হাকিমপুর কোটচাঁদপুর সড়কের হাকিমপুর বাজারে মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে।
আজ ইং ০১/০৯/২৫ তারিখে সাড়ে সাতটার সময় ভিকটিম আলামিন হোসেন (২৫),পিতা জামাল হোসেন ও ইমরান হোসেন (২২), পিতা আসাদুল, মোটরসাইকেলে করে নিজ বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হলে ঘটনা স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা সিএনজি এসে ধাক্কা দিলে ভিকটিমগণ রাস্তায় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন।
পরবর্তীতে, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, আমরা রাস্তায় ভিকটিমদের আশঙ্কাজনক অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যায়। ভিকটিমদের হেলমেট না থাকায় তারা বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট