দিনাজপুরে জিপিএ প্রাপ্ত এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা | আই নিউজ বিডি

দিনাজপুরে জিপিএ প্রাপ্ত এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা..

Md.Mominul Islam avatar   
Md.Mominul Islam
দিনাজপুরে জিপিএ প্রাপ্ত এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা..
দিনাজপুরে জিপিএ প্রাপ্ত এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা..
ছবি: সংগৃহীত
দিনাজপুর শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ) সকাল সাড়ে ..

দিনাজপুরে জিপিএ প্রাপ্ত এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা

 

দিনাজপুর শহর  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শনিবার   (৩০ আগস্ট ) সকাল সাড়ে   ১১সময়  দিনাজপুর জেলা স্কুলের  অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর ।

সমৃদ্ধ বাংলা‌দেশ গড়ার ল‌ক্ষ্যে সৎ, দক্ষ‌ ও দেশ‌প্রেমিক নাগ‌রিক তৈরীর প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে দিনাজপু‌রে এসএস‌সি ও দা‌খিল পরীক্ষায় জি‌পিএ-৫ প্রাপ্ত কৃ‌তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠা‌নের আয়ে‌জিন করা হ‌য়।

২০২৫ সা‌লে জেলার বি‌ভিন্ন ‌শিক্ষা প্রতিষ্ঠা‌নের এসএস‌সি‌তে জি‌পিএ-৫ প্রাপ্ত প্রায় ৫শ জন শিক্ষার্থী‌কে সংবর্ধনা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে  প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন হাজী মোহাম্মদ দা‌নেশ বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যাল‌য়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভা‌গের চেয়ারম‌্যান প্রফেসর ড. সোয়াইবুর রহমান। 

এছাড়াও অন‌্যান‌্যদের ম‌ধ্যে আরো উপ‌স্থিত ছি‌লেন ড্যাফোডিল রেসিডে‌ন্সিয়াল মডেল স্কুলের অধ‌্যক্ষ‌ ম‌শিউর রহমান, হা‌বিপ্রবির ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি রেজওয়ানুল হক, শহর ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান, সে‌ক্রেটা‌রি মাসুদ রানা প্রমূখ।

 

Walang nakitang komento


News Card Generator