কেরানীগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেরানীগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
কেরানীগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ
কেরানীগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর, সৈকত ও নাজিরসহ ১৫-২০ জন ব্যক্তি পুলিশের সামনেই সাংবাদিক আরিফ সম্রাটকে ঘিরে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে ধা..

ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় গ্লোবাল টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি,সাংবাদিক আরিফ সম্রাটকে মব সৃষ্টি করে হামলার চেষ্টা, জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), কিশোর গ্যাং লিডার সৈকত আহমেদ (২৬)সহ কয়েকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর, সৈকত ও নাজিরসহ ১৫-২০ জন ব্যক্তি পুলিশের সামনেই সাংবাদিক আরিফ সম্রাটকে ঘিরে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে ধাক্কাধাক্কি করছেন।

ভুক্তভোগী সাংবাদিক আরিফ সম্রাট জানান, গত ২৮ আগস্ট রাত ৮টা ১৩ মিনিটে খোলামোড়া নবাবচর শাহজাহান রোড এলাকায় মোবাইল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরের পক্ষ নিয়ে অভিযুক্তরা তাকে জনসম্মুখে হুমকি দেয় ও লাঞ্ছিত করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে দাবি করেন তিনি।

আরিফ সম্রাট আরও জানান, গত জুলাই-আগস্টে ঘাটারচরে আওয়ামী লীগের মিছিলে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির একটি ভিডিও ধারণ করে তিনি প্রকাশ করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হলে অভিযুক্তদের স্বজনসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়। এরপর থেকেই তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয় বলেও দাবি তার।

তিনি বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য পরিকল্পিতভাবে জনসম্মুখে লাঞ্ছিত করা হয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, “বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। সাংবাদিকের ওপর হামলা হয়ে থাকলে অভিযুক্তদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

コメントがありません


News Card Generator