রুহিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক   | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রুহিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক  

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
রুহিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক   
রুহিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক   
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাধনা রানী দাস (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।..

ধৃত মাদক কারবারি সাধনা রানী দাসকে শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার এস আই গোলাম আজম এর নেতৃত্বে একটি চৌকস টিম থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের এমপি মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের স্যামুয়েল দাসের স্ত্রী ।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম নাজমুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে থানাধীন রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের এমপি মোড় এলাকায় অভিযান চালিয়ে সাধনা রানী দাস নামে এক মাদক কারবারিকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয় যার মামলা নং ০৭ তারিখ ৩০/০৮/২৫। মামলা শেষে তাকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator