সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষী মাদ্রাসায় পাঠদান পুনরায় চালু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষী মাদ্রাসায় পাঠদান পুনরায় চালু..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষী মাদ্রাসায় পাঠদান পুনরায় চালু..
সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষী মাদ্রাসায় পাঠদান পুনরায় চালু..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের শত বছরের পুরনো মাদ্রাসায় দীর্ঘদিন বন্ধ থাকা পাঠদান কার্যক্রম পুনরায় চালু করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।..

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের শত বছরের পুরনো মাদ্রাসায় দীর্ঘদিন বন্ধ থাকা পাঠদান কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বাদ জুমা মসজিদ কমিটির আয়োজনে পৌর শহরের এস এস রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে সাইদুর রহমান বাচ্চু বলেন, “বর্তমান সমাজে প্রচলিত শিক্ষাব্যবস্থায় একজন অভিভাবকের জন্য সন্তানকে প্রকৃত শিক্ষা প্রদান করা অত্যন্ত কঠিন।

জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি মৌলিক ইসলামী মূল্যবোধ বজায় রেখে উত্তম চরিত্রের শিক্ষার্থী তৈরি করতে পারে এমন প্রতিষ্ঠান আজ বিরল। এ মাদ্রাসা পুনরায় চালুর মাধ্যমে শিক্ষার্থীরা দ্বীন ও দুনিয়ার সমন্বিত জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলআমীন খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা, সমাজসেবক আলহাজ্ব হাজী আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ।

לא נמצאו הערות


News Card Generator