সরিষাবাড়ী প্রতিনিধি :
টানা তৃতীয়বারের মত জামালপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবীর তালুকদার শামীম। জেলা বিএনপির টানা তিনবারের সভাপতি হওয়ায় শামীম তালুকদারকে সংবর্ধনা দিয়েছে পোগলদীঘা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু অনুষ্ঠান পরিচালনা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারন সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে ফরিদুল কবির তালুকদার শামীম নির্বাচিত হওয়ায় আমরা উৎফুল্ল্য। তাই নেতাকে সংবর্ধনা দিতে পারায় পোগলদিঘা ইউনিয়ন বিএনপি র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দিত। আমরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল নেতা-কর্মীদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করার আহবান জানান।
Приложение «Eye News BD»
Комментарии 0