কর্ণফুলীতে শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু, র‌্যাবের অভিযানে স্বামী… | আই নিউজ বিডি

বান্দরবান

কর্ণফুলীতে শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু, র‌্যাবের অভিযানে স্বামী গ্রেপ্তার বান্দরবানে

****
Eidok-এ শেয়ার
কর্ণফুলীতে শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু, র‌্যাবের অভিযানে স্বামী গ্রেপ্তার বান্দরবানে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে স্বামী-স্ত্রীর ঝগড়া ও হাতাহাতির একপর্যায়ে স্বামীর হাতে শিলপাটার আঘাতে কুনসুমা বেগম (৪০) মৃত্যুর ঘটনায় প্রায় ১ মাসপর র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মো. আজিজ মিয়া (৪৫)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বান্দরবান লামা থানার মাস্টারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চট্টগ্রাম ও কক্সবাজার টিমের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানায় হস্তান্তর করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে।’

র‌্যাব ও থানা সূত্র জানা গেছে, গত ৩০ জুলাই (বুধবার) ভোরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার নুরুল আবছারের ভাড়া ঘরে স্বামী-স্ত্রীর ঝগড়া ও হাতাহাতির একপর্যায়ে স্বামীর হাতে শিলপাটার আঘাতে কুনসুমা বেগম (৪০) মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কর্ণফুলী থানায় গ্রেপ্তারকৃতকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে প্রায় ১ মাস পলাতক ছিলেন ঘাতক স্বামী। র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে তার অবস্থান শনাক্ত করে। গ্রেপ্তার আজিজ বান্দরবানের আলীকদম উপজেলার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের পুত্র।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Diğer সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views