শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার..

Abdul Kadir  avatar   
Abdul Kadir
শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার..
শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইয়াবাসহ গ্রেফতার..
ছবি: সংগৃহীত
কামরুল একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আদালতে চলমান আছে। এছাড়া তার বিরুদ্ধে ২টি জিআর সাজা গ্রেফতারী পরোয়ানা রয়েছে—যার একটি ২ বছরের এব..

 

 

 ফ‌রিদগ‌ঞ্জে  শীর্ষ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী কামরুল  গ্রেফতার


চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে  ২৮ আগস্ট  এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমজাদ আলী'র সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ থানাধীন বৈচাতলী এলাকা হতে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক সাজাপ্রাপ্ত মামলার  আসামী কামরুল হাসান (৪০), পিতা-হাজী আঃ মান্নান, মাতা-সাহেরা বেগম, সাং-বৈচাতলী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর-কে ১০৩ (একশত তিন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, কামরুল একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা  আদালতে চলমান আছে। এছাড়া তার বিরুদ্ধে ২টি জিআর সাজা গ্রেফতারী পরোয়ানা রয়েছে—যার একটি ২ বছরের এবং অপরটি ১ বছর ৪ মাসের সাজা সংক্রান্ত। একই সাথে তার বিরুদ্ধে আরো ৩টি জিআর গ্রেফতারী পরোয়ানা মূলতবী অবস্থায় আছে।

 ফ‌রিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহআলম ব‌লেন,  মাদক বি‌রোধী নিয়‌মিত অ‌ভিযা‌নের অংশ হি‌সে‌বে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে  পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 
 
Aucun commentaire trouvé


News Card Generator