খুলনায় ভল্ট কেলেঙ্কারি, দুজনের বিরুদ্ধে মামলা | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় ভল্ট কেলেঙ্কারি, দুজনের বিরুদ্ধে মামলা

খুলনায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ভল্ট থেকে নগদ টাকা ও মার্কিন ডলার আত্মসাতের ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।..
Eidok-এ শেয়ার
খুলনায় ভল্ট কেলেঙ্কারি, দুজনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

বুধবার (২৭ আগস্ট) রাতে দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন— ব্যাংকের খুলনা শাখার ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দিকী তানভীর এবং সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু। তাদের বিরুদ্ধে ভল্ট থেকে নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা এবং তিন হাজার মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী জানান, বাংলাদেশ ব্যাংকের খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিকভাবে এসবিএসি ব্যাংকের খুলনা শাখার ভল্ট পরিদর্শনে গেলে টাকার অমিল ধরা পড়ে। তদন্তে ভল্ট থেকে বিভিন্ন সময়ে টাকা ও ডলার সরিয়ে নেওয়ার প্রমাণ মেলে।

তিনি আরও বলেন, অভিযুক্ত দুই কর্মকর্তা ব্যক্তিগতভাবে অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Преступление গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 84 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Преступление নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Преступление দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Преступление দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Преступление সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Преступление ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Преступление শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views