বাঁশখালীতে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত-১০ | আই নিউজ বিডি

বাঁশখালীতে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত-১০

****
Eidok پر شیئر
বাঁশখালীতে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত-১০
تصویر: ماخوذ

বাঁশখালীতে জামাত বিএনপির সংঘর্ষে আহত-১০

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে গত ২৬ আগস্ট বিকালে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সূত্রপাত হয় পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসায়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদ সকলের সম্মতিক্রমে মাদ্রাসায় রাজনীতি নিষিদ্ধ করলেও নিয়মিত শ্রেণিকক্ষে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন ছাত্র শিবিরের কর্মীরা। এতে ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মাদ্রাসার সুপারকে একাধিকবার অভিযোগ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকালও কোরআনের তামিলের নামে শ্রেণিকক্ষে কার্যক্রম চালানো হচ্ছিল। শিক্ষার্থীরা বিষয়টি জিজ্ঞেস করতে গেলে ছাত্র শিবিরের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছাত্রদলের ছেলেরা তাদের উপর অর্তকিত হামলা চালিয়েছে।মাদ্রাসা থেকে সংঘর্ষের রেস চলে আসে মোশাররফ আলী মিয়ার বাজারে।সেখানে দফায় দফায় চলে সংঘর্ষ। 

সংঘর্ষে বিএনপির পন্থী নয়ন মনি, তানভির হায়দার, ইফতি এবং জামায়াতের রাকিব, আকিব, সামশেদসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেলে  চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওসি সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর سیاست গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 49 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান سیاست গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 75 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি سیاست আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 83 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ سیاست নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 59 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ سیاست আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার سیاست পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 48 Views তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের سیاست তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 39 Views