নওগাঁ

নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ ..
مشاركة على Eidok
নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন
الصورة: مجمّعة

বুধবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা-
    • মো. জুয়েল ও জাহের আলী (পিতা: শুকুর আলী, আরজী নওগাঁ মণ্ডলপাড়া)
    • সুরুজ মিয়া (পিতা: হাসান মিয়া, আরজী নওগাঁ উত্তরপাড়া)
    • রতন মণ্ডল (পিতা: আব্দুস সাত্তার, চকপ্রসাদ এলাকা)
    • সাইফুল ইসলাম (পিতা: বেদারুল ইসলাম, উত্তরপাড়া পবা মসজিদ এলাকা)
    • আব্দুর রশিদ (পিতা: মৃত শাহজাহান, খানপুর, দুপচাচিয়া, বগুড়া)
তাদের মধ্যে জাহের আলী পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় নিজের অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি ভজন দেবনাথ সজল। পরদিন সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে কচুরি পানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা ভূপেন্দ্রনাথ দেবনাথ বাদী হয়ে নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় অভিযুক্ত সান্তাহারের আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুনছুর আলী রায়কে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা جريمة গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 21 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ جريمة সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 52 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য جريمة কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 76 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক جريمة চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 83 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جريمة সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 101 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট جريمة মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ جريمة ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 73 Views