হাজাছড়ায় পরিবেশবান্ধব মৎস্য পোনা অবমুক্ত করলো বিজিবি | আই নিউজ বিডি

হাজাছড়ায় পরিবেশবান্ধব মৎস্য পোনা অবমুক্ত করলো বিজিবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে "মৎস্য সপ্তাহ-২০২৫" উপলক্ষে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
হাজাছড়ায় পরিবেশবান্ধব মৎস্য পোনা অবমুক্ত করলো বিজিবি
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলার হাজাছড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০০টি মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাঘাইহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক। এ সময় ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখসহ অন্যান্য জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে দেশব্যাপী আয়োজিত “মৎস্য সপ্তাহ-২০২৫” উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিজিবির এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে। এতে করে বিজিবি ও বেসামরিক জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 14 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 79 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 78 ভিউ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা এক্সক্লুসিভ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 124 ভিউ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? এক্সক্লুসিভ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 62 ভিউ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ এক্সক্লুসিভ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 118 ভিউ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত এক্সক্লুসিভ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত 143 ভিউ