খুলনা , বটিয়াঘাটায় অবৈধ সরকারি ইউরিয়া সার জব্দ, ৩ জন আটক | আই নিউজ বিডি

খুলনা

খুলনা , বটিয়াঘাটায় অবৈধ সরকারি ইউরিয়া সার জব্দ, ৩ জন আটক

খুলনা,বটিয়াঘাটায় অবৈধ সরকারি ইউরিয়া সার জব্দ, ৩ জন আটক
Eidok-এ শেয়ার
খুলনা , বটিয়াঘাটায় অবৈধ সরকারি ইউরিয়া সার জব্দ, ৩ জন আটক
ছবি: সংগৃহীত

রুদ্র বিশ্বাস খুলনা 

বটিয়াঘাটা থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম ও এসআই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিসমত ফুলতলা স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সরকারি ইউরিয়া সার উঠানামার সময় ৩ চোরাকারবারি, প্রায় ৫-৬ টন ইউরিয়া সার ও একটি মালবাহী ট্রলার আটক করা হয়।

 

আটককৃতরা হলেন—পিরোজপুর জেলার কাউখালি বিজয়নগর এলাকার মৃত মোখলেস মোল্ল্যার ছেলে কুদ্দুস মোল্ল্যা (৬৫), বেকুটিয়া এলাকার আল আমিন হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (২২) এবং ছিপাড়া এলাকার মৃত সোবহান শেখের ছেলে আসলাম শেখ (২৯)।

 

উদ্ধারকৃত সার থানার হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

 

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 ভিউ