ফয়’স লেক আবাসিক মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ফয়’স লেক আবাসিক মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক আব্দুল হামিদ সড়কে অবস্থিত ফয়’স লেক আবাসিক মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭ খ্রি.) উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।..
Eidok-এ শেয়ার
ফয়’স লেক আবাসিক মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নির্বাচনে মোট ১১টি পদে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে মোঃ নুরুচ্ছফা এবং সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন অর রশিদ বিপুল ভোটে বিজয়ী হন। অপরদিকে মোঃ জাহাঙ্গীর ও মোঃ ইয়াছিন পরিষদ পরাজিত হয়েছে। নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের রায় প্রদান করেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফয়েজ উল্লাহ। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফৌজুল আজিম ও আব্দুর রাজ্জাক ভূঁইয়া।জয়ী প্রার্থীদের হলেন সভাপতি পদে মোঃ নুরুচ্ছফা, সহ-সভাপতি – মোহাম্মদ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকবর হোসেন, অর্থ সম্পাদক পদে মোঃ সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন শাহিন, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ জাফর আহমদ, দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মারুফ, কার্যকরী সদস্য শফিকুর রহমান, কার্যকরী সদস্য পদে মজিবুর রহমান, কার্যকরী সদস্য পদে কামরুল হাসান।

ফলাফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনারগণ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীরা আগামী তিন বছর (২০২৫-২০২৭ খ্রি.) ফয়’স লেক আবাসিক মালিক কল্যাণ সমিতির কার্যক্রম পরিচালনা করবেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 62 ভিউ হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি আন্তর্জাতিক হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি 58 ভিউ চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল আন্তর্জাতিক চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 95 ভিউ লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ আন্তর্জাতিক লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 88 ভিউ চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল আন্তর্জাতিক চীনের গুয়াংজুতে প্রথম বৈদেশিক কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ: বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল 87 ভিউ আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  আন্তর্জাতিক আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা!  79 ভিউ সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ আন্তর্জাতিক সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের নজিরবিহীন প্রতিবাদ 105 ভিউ