ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪

****
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত—১ , আহত —৪
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও,‌ সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিমউদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ৪ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে রাণীশংকৈল নেকমরদ সড়কের করনাইট নয়াবস্তি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার কাশিপুর ইউনিয়নের ভানোর কাশিপুর এলাকার সোলেমানের ছেলে। আহতরা হলেন — সঞ্জয় (২৫) ,মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮) ও শিশু সানিয়াত (২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু বাচ্চা সানিয়াত সহ মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশ্য যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সঞ্জয় রায় এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় রায় গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে রেফার করেন। মুক্তারুল ইসলাম, সুলতানা ও শিশু বাচ্চা সানিয়াত প্রাথমিক চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি বাংলাদেশ ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 58 ভিউ এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি বাংলাদেশ এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 74 ভিউ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 78 ভিউ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 65 ভিউ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় বাংলাদেশ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 55 ভিউ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ বাংলাদেশ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 73 ভিউ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন বাংলাদেশ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 48 ভিউ