সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুদক এর… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুদক এর অর্থ প্রদান

সাতক্ষীরা জেলার সকল উপজেলাধীন নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে..
Del på Eidok
সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুদক এর অর্থ প্রদান
Foto: arkiv

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলার সকল উপজেলাধীন নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোরের অনুকূলে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট '২৫) বেলা ১১টায় শহরের লেকভিউ কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার অর্থায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুহা: আবুল খায়ের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ প্রজন্মের শিক্ষার্থীদের সততা চর্চায় শিক্ষা প্রতিষ্ঠানে দোকানদার বিহীন এই সততা স্টোর অগ্রণী ভূমিকা রাখবে। দুর্নীতি প্রতিরোধে সততা ও নীতি নৈতিকতা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পেয়ে থাকে শিক্ষার্থীরা। সততা স্টোর সততা চর্চায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিবেকবান হিসেবে গড়ে তুলবে।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী প্রমুখ। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন খুলনার পক্ষ থেকে সততা স্টোরের অনুকূলে ২৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকার অর্থ প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে জেলার সাতক্ষীরা উপজেলার নির্বাচিত ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে সততা স্টোরের অনুকূলে বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয়। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও নির্বাচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠােনর প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সমগ্র সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত Religion og Uddannelse বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 65 Views চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস Religion og Uddannelse চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 39 Views মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Religion og Uddannelse মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 56 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Religion og Uddannelse সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 93 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ Religion og Uddannelse শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 63 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত Religion og Uddannelse ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 90 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন Religion og Uddannelse নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 371 Views