ঝালকাঠির কাঠালিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট, ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের পক্ষে এই লিফলেট বিতরণ করেন স্থানীয় বিএনপি নেতারা।
উপজেলা বিএনপি ও উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকনের নেতৃত্বে এই কর্মসূচিতে আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ৩১ দফা রূপরেখা সম্পর্কে অবগত করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0