বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে শরণখোলায় হরতাল ও অবরোধ | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে শরণখোলায় হরতাল ও অবরোধ

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে শরণখোলায় সর্বাত্মক হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৪ আগষ্ট) সকাল থেকে উপজেলা সদর রায়েন্দা শহরের দোকানপা..
Eidok-এ শেয়ার
বাগেরহাটের চারটি আসন বহাল রাখার দাবিতে শরণখোলায় হরতাল ও অবরোধ
ছবি: সংগৃহীত

 

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে শরণখোলায় সর্বাত্মক হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।  

নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৪ আগষ্ট) সকাল থেকে উপজেলা সদর রায়েন্দা শহরের দোকানপাট, স্কুল,কলেজ বন্ধ রয়েছে। চলছেনা কোনো ধরনের যানবাহন। এছাড়াও উপজেলা অন্যান্য বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে এই দাবিতে। যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত বাতিল করা না হবে,ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকার ঘোষণা দিয়েছেন শরণখোলা উপজেলা সর্বদলীয় জোট। 

এ বিষয়ে শরণখোলা উপজেলা সর্বদলীয় জোটের আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো.আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন,১৯৭৩ সাল থেকে বাগেরহাটে চারটি আসন রয়েছে। কিন্তু বর্তমান সিইসি ভারতীয় সিদ্ধান্তে সেই আসন কমিয়ে তিনটি আসন করেছেন যেটা বাগেরহাট জেলাবাসী কিছুতেই মেনে নিবেন না। তিনি বলেন,সিইসি তার এমন হটকারি সিদ্ধান্ত পরিবর্তন না করলে অচিরেই কেন্দ্রীয় নির্বাচন অফিস ঘেরাও করা হবে।  

এসময় শরণখোলা উপজেলা জামায়েত ইসলামি,ইসলামি আন্দোলনের নেতারা উপস্থিত থেকে হরতাল ও অবরোধ কর্মসূচি সফল করতে বিভিন্ন সড়কে অবস্থান নেন। 

গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে।

আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 42 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 67 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 41 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 19 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 61 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 41 ভিউ কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ জেলার খবর কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 60 ভিউ