চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুর খবরে স্ট্রোক করে ছেলের মৃত্যু | আই নিউজ বিডি

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুর খবরে স্ট্রোক করে ছেলের মৃত্যু

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ছেলে সাইফুল ইসলাম (৪০)। কিন্তু মায়ের মৃত্যুর খবর শুনেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং মুহূর্তের মধ্যে স্ট্রোক করে মারা যান। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার ঠিক আগে চু..
Eidok-এ শেয়ার
চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুর খবরে স্ট্রোক করে ছেলের মৃত্যু
ছবি: সংগৃহীত

নিহত চায়না খাতুন (৬৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী। তার ছেলে সাইফুল ইসলাম ব্যবসা করতেন। একই দিনে মা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোক নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হঠাৎ রক্তচাপ বেড়ে অসুস্থ হয়ে পড়েন চায়না খাতুন। বাড়ির সামনে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ছুটে আসেন ছেলে সাইফুল ইসলাম। হাসপাতালে মায়ের খোঁজ-খবর নেন, চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়ে যান। কিন্তু এর কিছুক্ষণ পরই হাসপাতালের ওয়ার্ড থেকে মায়ের মৃত্যুর খবর আসে।

এমন খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন সাইফুল। হঠাৎ করেই তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং কয়েক মিনিটের মধ্যেই স্ট্রোক করেন। দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসকরা আর বাঁচাতে পারেননি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, চায়না খাতুনকে মাথায় আঘাতজনিত কারণে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।
তিনি আরও বলেন, “মায়ের মৃত্যুর সংবাদ শুনে তার ছেলে সাইফুল মারাত্মক মানসিক ধাক্কা পান। এরপর অল্প সময়ের মধ্যেই তিনি স্ট্রোক করেন। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করা হয়।”

একই দিনে মা ও ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারটি। বাড়িতে চলছে আহাজারি আর শোকের মাতম। প্রতিবেশীরাও হতবাক।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “এমন ঘটনা জীবনে দেখিনি। মায়ের মৃত্যুর ধাক্কা ছেলে নিতে পারেনি। একসঙ্গে মা-ছেলের জানাজা হবে—এটা ভাবতেও কষ্ট হচ্ছে।”

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 16 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী أخبار المنطقة সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী أخبار المنطقة মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত أخبار المنطقة কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ أخبار المنطقة ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা أخبار المنطقة মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views