বগুড়ার শেরপুরে আব্দুল মোনেম কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে আব্দুল মোনেম কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর

****
Eidok-এ শেয়ার
বগুড়ার শেরপুরে আব্দুল মোনেম কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে আব্দুল মোনেম কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ লাইনের অরক্ষিত তারের  সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিপি খাতুন (৪০) নামের একজন নিহত হয়েছে। নিহত লিপি খাতুন ভবানীপুর ইউনিয়নের ইতালি পূর্বপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।শনিবার দুপুর ১২ টার দিকে ঘোগা বটতলা (ছোনকা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল মোনেম লিমিটেড নামের কনস্ট্রাকশন কোম্পানির উত্তর পাশে বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় ডোবায় পড়ে থাকলে বৃষ্টির পানি জমে সম্পূর্ণ ডোবাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে লিপি খাতুন ছাগলের ঘাস সংরক্ষণের জন্য ডোবার পাশে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে লিপি খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মিন্টু ও  আব্দুল মোনেম কোম্পানির ডেইলি লেবার রাসেল বলেন, আমরা দেখি আব্দুল মোনেম কোম্পানির উত্তর পার্শ্বে অনেক লোকজন জমেছে। সেখানে গিয়ে দেখি লিপি খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। লিপি খাতুন একসময় এই কোম্পানিতে ডেইলি লেবার হিসেবে কাজ করতো।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Эксклюзивный ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 103 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Эксклюзивный এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 129 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Эксклюзивный এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Эксклюзивный সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Эксклюзивный অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 84 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Эксклюзивный ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 93 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Эксклюзивный ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 116 Views