খুলনা

খুলনায় যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড বাবুর ক্যাশিয়ার ‘মোটা রাজু’সহ পাঁচজন গ্রেপ্তার

খুলনায় যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড বাবুর ক্যাশিয়ার ‘মোটা রাজু’সহ পাঁচজন গ্রেপ্তার..
Eidok-এ শেয়ার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড বাবুর ক্যাশিয়ার ‘মোটা রাজু’সহ পাঁচজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

খুলনায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেনেড বাবুর ক্যাশিয়ার সাব্বির হোসেন রাজু ওরফে মোটা রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছন থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন— সৈয়দ সিবগাতুল্লাহ দীপ্র, রনি, রায়হান ও রাসেল খান। তাদের বিরুদ্ধে গ্রেনেড বাবুর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ জানান, সেনাবাহিনীর একটি অভিযানিক দল নগরীর শেখপাড়া এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের খুলনা সদর ক্যাম্পে নেয়া হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 104 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 73 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 45 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 71 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 59 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার জেলার খবর সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 69 ভিউ