খুলনা

খুলনায় যুবদল নেতা শামীমকে কুপিয়ে হত্যা

খুলনায় যুবদল নেতা শামীমকে কুপিয়ে হত্যা
Eidok-এ শেয়ার
খুলনায় যুবদল নেতা শামীমকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

খুলনায় যুবদল নেতা শামীমকে কুপিয়ে হত্যা

খুলনার আঠারো মাইল এলাকায় মোঃ শামীম নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।জানা গেছে, শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন।তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 104 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 73 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 45 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 71 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 59 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার জেলার খবর সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 69 ভিউ