শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা… | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউবন্ড ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন
Condividi su Eidok
শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Foto: archivio

বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৫ টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের পেঁচুল যুব সমাজের আয়োজনে পেঁচুল মাঠে ফাইনাল খেলায় শেরপুর থানা একাদশকে ৪-১ গোলে হারিয়ে নিউবন্ড ফুটবল ক্লাব মির্জাপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সন্ধ্যা ৭ টায় খেলা শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্জ্ব আলী আহম্মেদের সভাপতিত্ত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিএনপি নেতা আব্দুল মোমিন, শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল, এ্যাড. আমিনুল ইসলাম শাহিন, আব্দুল মজিদ প্রমূখ। খেলায় বিজয়ী নিউবন্ড ফুটবল একাডেমী মির্জাপুর দলকে পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল প্রদান করা হয়।

Commenti 1

mobin hasan
mobin hasan 1 year ago
nice
1 0 Risposta
Mostra di più

articoli Correlati

ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট Notizie Sportive ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 15 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Notizie Sportive নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 83 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Notizie Sportive শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 117 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Notizie Sportive শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 140 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Notizie Sportive অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 129 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Notizie Sportive শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 103 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Notizie Sportive খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 150 Views