বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা..
分享到 Eidok
বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা
图片:来源收集

"জাতীয়তাবাদ সেবা ঐক্য প্রগতি, স্বেচ্ছাসেবক দলের মূলনীতি" স্লোগানে নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার রাজাপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপি'র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, জেলা বিএনপির সদস্য  এডভোকেট শরীফুল হক মুক্তা, এডভোকেট আব্দুল কাদের মিয়া, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফ আলী, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন খলিফা, সদস্য আব্দুল আজিজ খলিফা, বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


মোঃ জাহিদ আলী
বড়াইগ্রাম, নাটোর
০১৭৬১৩২৪৩১০

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论