মোংলায় কুখ্যাত দুই মাদক ব্যাবসায়ী কোস্ট গার্ডের হাতে আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মোংলায় কুখ্যাত দুই মাদক ব্যাবসায়ী কোস্ট গার্ডের হাতে আটক..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলায় কুখ্যাত দুই মাদক ব্যাবসায়ী কোস্ট গার্ডের হাতে আটক..
মোংলায় কুখ্যাত দুই মাদক ব্যাবসায়ী কোস্ট গার্ডের হাতে আটক..
ছবি: সংগৃহীত
মোংলা প্রতিনিধিঃ

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত ২ জন মাদক ব্যবসায়ী কোস্ট গার্ডেরর্ হাতে আটক হয়েছে।..

মঙ্গলবার ১৯ আগস্ট রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট  দুপুর ২ টায় কোস্ট গার্ড বেইস মোংলার নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা বন্দর বহুমুখী কওমি মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর একটি টিম।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যেমানের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবাসহ দুই জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ বেল্লাল হোসেন (৪০) এবং মোঃ সগির হোসেন (৫২) মোংলা পৌর শহরের বাসিন্দা।জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, উপকূলিয় এলাকায় মাদক পাচার বিভিন্ন অপরাধরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator