আদালতের আদেশে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ৮১ লাখ টাকার হিসাব অবরুদ্ধ | আই নিউজ বিডি

আদালতের আদেশে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ৮১ লাখ টাকার হিসাব অবরুদ্ধ

এমরান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ 
Eidok-এ শেয়ার
আদালতের আদেশে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ৮১ লাখ টাকার হিসাব অবরুদ্ধ
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা জমা রয়েছে।

এ ছাড়া রাজধানীর উত্তরায় তার নামে থাকা পাঁচ কাঠা জমিও ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৩২ লাখ ৩৯ হাজার টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন। শুনানিতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ ও প্লট ক্রোক চেয়ে আবেদন করেন।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে প্রমাণ মিলেছে। তাদের নামে থাকা হিসাবগুলোতে বিপুল পরিমাণ টাকা জমা হয়েছে, যা স্বাভাবিক নয় এবং সন্দেহজনক।

দুদকের দাবি, যেকোনো সময় এই অর্থ বিদেশে পাচার কিংবা গোপন করার ঝুঁকি রয়েছে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ ও জমিটি ক্রোক করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Преступление আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Преступление থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Преступление সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Преступление কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views