আদালতের আদেশে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ৮১ লাখ টাকার হিসাব অবরুদ্ধ | আই নিউজ বিডি

আদালতের আদেশে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ৮১ লাখ টাকার হিসাব অবরুদ্ধ

এমরান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ 
Eidok-এ শেয়ার
আদালতের আদেশে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ৮১ লাখ টাকার হিসাব অবরুদ্ধ
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা জমা রয়েছে।

এ ছাড়া রাজধানীর উত্তরায় তার নামে থাকা পাঁচ কাঠা জমিও ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৩২ লাখ ৩৯ হাজার টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন। শুনানিতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ ও প্লট ক্রোক চেয়ে আবেদন করেন।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে প্রমাণ মিলেছে। তাদের নামে থাকা হিসাবগুলোতে বিপুল পরিমাণ টাকা জমা হয়েছে, যা স্বাভাবিক নয় এবং সন্দেহজনক।

দুদকের দাবি, যেকোনো সময় এই অর্থ বিদেশে পাচার কিংবা গোপন করার ঝুঁকি রয়েছে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ ও জমিটি ক্রোক করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Kejahatan সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Kejahatan মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 19 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Kejahatan গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views