ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি বিগ্রেডিয়ার জেনারেল সালাউদ্দীন মিয়াজীর… | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি বিগ্রেডিয়ার জেনারেল সালাউদ্দীন মিয়াজীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ঝিনাইদহ, মহেশপুর ও কোটচাঁদপুরের ৩ আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন মিয়াজির ও তার পরিবারের সকলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা।..
Eidokでシェア
ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি বিগ্রেডিয়ার জেনারেল সালাউদ্দীন মিয়াজীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
写真:提供
মো:বোরহান কবির, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ 
 
ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
 
 
দুদকের উপপরিচালক রেজাউল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে মিয়াজীর স্ত্রী নাজমা বেগম, মেয়ে সামিহা শবনম ও রাইয়া শবনম মিয়াজীর বিদেশ যাত্রাও নিষিদ্ধ করা হয়েছে।
 
আবেদনে উল্লেখ করা হয়, সালাহ উদ্দিন মিয়াজী যশোর জেলার চাঁচড়া ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নির্মাণসহ দেশের বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি দখল করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
 
 
দুদকের দাবি, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সালাহ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালানোর চেষ্টা করছেন। তারা দেশ ত্যাগ করলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এ জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা  প্রদান করা হয়।

コメント 0

コメントがありません

関連記事

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 70 Views