স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা..

Rakibul Islam avatar   
Rakibul Islam
স্বেচ্ছাসেবক দলের  ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা..
স্বেচ্ছাসেবক দলের  ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা..
ছবি: সংগৃহীত
নেতাকর্মীদের শ্লোগান ও হাততালির মধ্যে আকাশে রঙিন বেলুন উড়িয়ে আনন্দ মিছিলের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।..

গৌরবোজ্জ্বল আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বর্ণিল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলার ১৮ ইউনিটের বিভিন্ন উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, রঙিন ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড ও ধানের শীষের প্রতীক হাতে বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে শ্লোগান দিতে দিতে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে সমবেত হন।

নেতাকর্মীদের শ্লোগান ও হাততালির মধ্যে আকাশে রঙিন বেলুন উড়িয়ে আনন্দ মিছিলের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও আলমগীর আলম।

পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নেতৃত্বে বর্ণিল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক এসএস রোড প্রদক্ষিণ করে রাজার স্টেশন রোডের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।

لم يتم العثور على تعليقات


News Card Generator