সেনবাগে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের | আই নিউজ বিডি

সেনবাগে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একই পরিবারের দুই বোন পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
সেনবাগে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
ছবি: সংগৃহীত

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের দুই মেয়ে, বিবি মরিয়ম অহি (১০) ও তার ছোট বোন সিদরাতুল মুনতাহা ছহি (৬)। দুজনই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বোন বাড়ির পাশের পুকুরঘাটে যায় মুখ ধোয়ার জন্য। এ সময় ঘাটের ধারে একটি শামুক দেখতে পান বড় বোন অহি। সেটি ধরতে গিয়ে অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে যান। বড় বোনকে বাঁচাতে ছোট বোন ছহিও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুজনেই পানির নিচে তলিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে পুকুরের ধারে শামুক ধরার চেষ্টার মুহূর্ত থেকে পানিতে পড়ে যাওয়া এবং পরবর্তীতে ডুবে যাওয়ার পুরো ঘটনাই রেকর্ড হয়। 

কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি পুকুরে দুই বোনকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে  চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান,
“দুই বোন শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

গ্রামের মানুষ জানান, দুই বোন পড়াশোনায় ভালো ছিল । তাদের হঠাৎ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

বাংলাদেশে প্রতিবছরই অসংখ্য শিশু পুকুর, নদী কিংবা জলাশয়ে ডুবে মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকরা যদি ছোট শিশুদের পানির ধারে একা যেতে না দেন এবং আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, তবে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Notizie del distretto বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Notizie del distretto মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 71 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Notizie del distretto প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Notizie del distretto মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Notizie del distretto রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Notizie del distretto খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Notizie del distretto রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views