জয়পুরহাট

জয়পুরহাটে অবৈধভাবে মজুদকৃত মেয়াদ উত্তীর্ণ ডিএপি সার জব্দ

****
مشاركة على Eidok
জয়পুরহাটে অবৈধভাবে মজুদকৃত মেয়াদ উত্তীর্ণ ডিএপি সার জব্দ
الصورة: مجمّعة

জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসই এর গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকৃত ১৯০ বস্তা মেয়াদ উত্তীর্ণ ডিএপি সার জব্দ কৃষি বিভাগ ও পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিনমাথা এলাকায় সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদদাসের গোডাউন থেকে নওগাঁর ধামুইরহাটে পাচারকালে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ৫০০ কেজি ডিএপি সারের বাজার মূল্য প্রায় ২লাখ টাকা। পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে।

পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, সবুজ কৃষি ভাণ্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদ দাস গোপনে তার গুদাম থেকে নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ বাজারের এক দোকানে সার সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাসবাগুড়ি জিয়ার মোড় এলাকায় ভ্যানে থাকা ১২০ বস্তা সার জব্দ করা হয়। পরে গুদামে আরও ৭০ বস্তা সার পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ২০২২ সালে প্যাকেজিং করা এসব সার কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। আমরা সবগুলো সার জব্দ করে থানায় জমা দিয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দীন জানান, জব্দকৃত সার থানায় রাখা হয়েছে। তবে এর মালিককে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ أخبار المنطقة সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 4 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা أخبار المنطقة আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 27 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ أخبار المنطقة বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* أخبار المنطقة বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী أخبار المنطقة ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 42 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা أخبار المنطقة জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন أخبار المنطقة ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views