সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত | আই নিউজ বিডি

সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

****
שיתוף ב-Eidok
সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
צילום: ארכיון

সরিষাবাড়ি প্রতিনিধিঃ 
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি"এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালী, আলোচনাসভা, পুরষ্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় সিনিয়র মৎস‍্য কর্মকর্তা দেবযানী ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ ও  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিলসহ মৎষ‍্যচাষী এবং ব‍্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মৎস্য চাষীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন  অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-একাডেমিক সুপারভাইজার  রুহুল আমিন বেগ।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ חדשות המחוז শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 36 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ חדשות המחוז কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 43 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ חדשות המחוז মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 42 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ חדשות המחוז সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 64 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় חדשות המחוז সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা חדשות המחוז দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা חדשות המחוז সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views