হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম

অভিন্ন মানদণ্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা ..
Compartir en Eidok
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম
Foto: archivo

সভায় জানানো হয়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, মামলা নিষ্পত্তি, জনবান্ধব কার্যক্রম ও সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে জেলার বিভিন্ন থানার ওসিদের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এর মধ্যে চুনারুঘাট থানার ওসি নুর আলম সর্বাধিক সাফল্য অর্জন করায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

এসময় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “একজন ওসির দায়িত্ব শুধু থানার ভেতর সীমাবদ্ধ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও গুরুত্বপূর্ণ। ওসি নুর আলম তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় অনুভূতি ব্যক্ত করে চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, “এ অর্জন শুধু আমার নয়, চুনারুঘাট থানার প্রত্যেক পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে সবার জন্য উন্মুক্ত রাখা আমার অঙ্গীকার। পুলিশ সুপার মহোদয়ের স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে।

সভায় জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 7 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 23 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 21 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Noticias del distrito ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 41 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Noticias del distrito কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 20 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Noticias del distrito চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 39 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Noticias del distrito চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 36 Views