বগুড়া

বগুড়ায় খাল পরিষ্কার করতে ৬টি গ্রে'নে'ড উদ্ধার।

বগুড়া শহরের ছোটকুমিড়া এলাকায় একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে পৌরসভার ১৫নং ওয়ার্ডের ঝোপগাড়ি মার্কাস মসজিদের পিছনে এ ঘটনা ঘটে।..
Eidokでシェア
বগুড়ায় খাল পরিষ্কার করতে ৬টি গ্রে'নে'ড উদ্ধার।
写真:提供

স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল রহমান ও তার বাবা আ. জলিল শেখ খালের পানি চলাচলের সুবিধার্থে আবর্জনা পরিষ্কার করার সময় কাপড়ে মোড়ানো একটি ব্যাগের ভেতর লোহার মতো বস্তু দেখতে পান। ব্যাগ খুলে তারা গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত সদর থানায় খবর দেন।

সংবাদ পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে চারটি গ্রেনেড উদ্ধার করেন। পরে আরও দুটি উদ্ধার করে মোট ছয়টি গ্রেনেড নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডগুলোকে নিরাপদে পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, উদ্ধারকৃত গ্রেনেডগুলো বহু পুরোনো এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কার হতে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事