বগুড়া

বগুড়ায় খাল পরিষ্কার করতে ৬টি গ্রে'নে'ড উদ্ধার।

বগুড়া শহরের ছোটকুমিড়া এলাকায় একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে পৌরসভার ১৫নং ওয়ার্ডের ঝোপগাড়ি মার্কাস মসজিদের পিছনে এ ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
বগুড়ায় খাল পরিষ্কার করতে ৬টি গ্রে'নে'ড উদ্ধার।
ছবি: সংগৃহীত

স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল রহমান ও তার বাবা আ. জলিল শেখ খালের পানি চলাচলের সুবিধার্থে আবর্জনা পরিষ্কার করার সময় কাপড়ে মোড়ানো একটি ব্যাগের ভেতর লোহার মতো বস্তু দেখতে পান। ব্যাগ খুলে তারা গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত সদর থানায় খবর দেন।

সংবাদ পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে চারটি গ্রেনেড উদ্ধার করেন। পরে আরও দুটি উদ্ধার করে মোট ছয়টি গ্রেনেড নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডগুলোকে নিরাপদে পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, উদ্ধারকৃত গ্রেনেডগুলো বহু পুরোনো এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কার হতে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ অপরাধ লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 37 ভিউ যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ অপরাধ যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 71 ভিউ আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার অপরাধ আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 86 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক অপরাধ ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 65 ভিউ মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা অপরাধ মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 397 ভিউ নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক অপরাধ নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 52 ভিউ সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক অপরাধ সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 ভিউ