সিরাজগঞ্জে সদর-শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে সদর-শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে সদর-শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা
সিরাজগঞ্জে সদর-শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মিডিয়া সেলের আহ্বায়ক হারুন অর রশিদ খান হাসান এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী।

এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator