ঝালকাঠি

ঝালকাঠিতে বিএনপির একাংশের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ

ঝালকাঠিতে বিএনপির একাংশের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করার অভিযোগ উঠেছে।..
Chia sẻ lên Eidok
ঝালকাঠিতে বিএনপির একাংশের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ
Ảnh: tư liệu

ঝালকাঠিতে বিএনপির একাংশের বিরুদ্ধে একটি বিতর্কিত অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্দেশ্যে কাজ করছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঝালকাঠি ও এর আওতাধীন উপজেলার বিএনপির কিছু নেতৃবৃন্দ। 

সম্প্রতি, কাঠালিয়া উপজেলার সাবেক আওয়ামী লীগ সহ-সভাপতি আমির হোসেন আমুর একান্ত সহযোগী রফিকুল ইসলাম জামালের আত্মীয়তার সুযোগ নিয়ে স্থানীয় ব্যবসায়ী সামীম সিকদার বিএনপির ছত্রছায়ায় নিজের ব্যবসা টিকিয়ে রাখার প্রচেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি এবং সাবেক বিএনপি নেতা রাসেল সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে পোস্ট করে জানান যে, তিনি আওয়ামী লীগার হওয়ায় বিএনপিতে তার অন্তর্ভুক্তি নিষিদ্ধ। 

গত ১৬ই আগস্ট, কাঠালিয়া স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় আমুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় কামরুল ইসলামের উপস্থিতি অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

এর আগে, বিনাপানিতে অনুষ্ঠিত বিএনপির সভায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক জেলা পরিষদ সদস্য রেবা রানী মন্ডলের সামনের সারিতে বসে বক্তব্য প্রদান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হয় এবং বিএনপির একটি অংশের ওপর পুনর্বাসনের উদ্দেশ্যে কাজ করার অভিযোগ আরও জোরদার হয়। 

এছাড়াও, সাবেক ওলামা লীগের সদস্য সচিব ক্বারী নেয়ামত উল্লাহ ৫ই আগস্টের পরে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি সমালোচনার মুখে পড়ে। এটি বিএনপির বিভিন্ন স্তরে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বলেন যারা আগে দলীয় পরিচয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিত তারা এখন কোন এক অদৃশ্য শক্তিতে অনুপ্রবেশ করছে।কর্মীরা আগে নির্যাতিত ছিল এখনও তারা যাথাযথ মর্যাদা পাচ্ছে না। বিশেষ করে কাঠালিয়াতে এটি ঘটার কারন হচ্ছে উপজেলা সভাপতি জনাব  জালালুর রহমান আকন  শৌলজালিয়াতে বক্তব্যে বলেছিলেন ওমর- লীগের সাধারণ ক্ষমা ঘোষণা, এর পরে এটি বেশি হচ্ছে বলে ধারণা। 

ঝালকাঠি জেলার এই ঘটনাগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে নানা প্রশ্ন উত্থাপন করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে এটি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজনকে আরও গভীর করতে পারে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: Chính trị আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 63 Views ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ Chính trị ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 13 Views সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির Chính trị সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 49 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন Chính trị শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 53 Views পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা Chính trị পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 35 Views প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন Chính trị প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন 43 Views রাঙ্গুনিয়ায় জামায়াতের দুই আমীর নির্বাচিত Chính trị রাঙ্গুনিয়ায় জামায়াতের দুই আমীর নির্বাচিত 81 Views