গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক | আই নিউজ বিডি

গাইবান্ধা

গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে তার মরদেহ পড়ে..
Eidok-এ শেয়ার
গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক
ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানান, সকালে গ্রামীণ সড়ক দিয়ে যাওয়া কয়েকজন পথচারী রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তারা চিৎকার দিলে আশপাশের মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা, শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কৌশলে ডেকে এনে হত্যা করে ওই স্থানে ফেলে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত নজরুল ইসলাম স্থানীয়ভাবে বেশ পরিচিত ও সামাজিকভাবে সক্রিয় ছিলেন। 

এ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি, অথবা ব্যক্তিগত শত্রুতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, নজরুলের কোনো শত্রু ছিল না। তবে ব্যবসায়িক কারণে আর্থিক লেনদেনের বিষয়গুলোও তদন্তে আসতে পারে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর হত্যার ধরন ও সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে  পুলিশ জানিয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার פשע মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন פשע কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ פשע আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ פשע সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু פשע থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ פשע সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি פשע কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views