নাটোরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, পলাতক বাবা | আই নিউজ বিডি

নাটোর

নাটোরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, পলাতক বাবা

নাটোরের সিংড়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। নিহত শরিফুল ইসলাম (৩২) স্থানীয় মহিষমারী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বাবা শহিদুল ইসলাম (৫৫) বর্তমানে পলাতক রয়েছেন।..
Eidok-এ শেয়ার
নাটোরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, পলাতক বাবা
ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন ও টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে প্রায়ই তার দ্বন্দ্ব হতো।

শনিবার বিকেল থেকে বাবা-ছেলের মধ্যে কয়েক দফায় বাগবিতণ্ডা হয়। রাতেও আবার তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে বাবা শহিদুল ইসলাম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ঘরে রাখা একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান শরিফুল।

গ্রামের বাসিন্দা সেলিম খান বলেন, “শরিফুল প্রায়ই টাকার জন্য মা-বাবার সঙ্গে ঝগড়া করত। মাদকের কারণে পরিবারে শান্তি ছিল না। গ্রামে একাধিকবার সালিসও হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।”

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবা শহিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বাংলাদেশে মাদক সমস্যা একটি দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হয়েছে। বিভিন্ন জরিপ অনুযায়ী, দেশে প্রায় ৭০ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ তরুণ সমাজ। মাদকাসক্তরা শুধু নিজেদের নয়, পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তুলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 6 ভিউ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অপরাধ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 79 ভিউ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 ভিউ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 ভিউ