বাঁশখালীতে সিএনজি অটোরিকশা সমিতির নির্বাচন সম্পন্ন। | আই নিউজ বিডি

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা সমিতির নির্বাচন সম্পন্ন।

মোহাম্মদ ওয়াজেদঃ <br>(বাঁশখালী)চট্টগ্রাম
Eidok-এ শেয়ার
বাঁশখালীতে সিএনজি অটোরিকশা সমিতির নির্বাচন সম্পন্ন।
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোশাররফ আলী মিয়ার বাজার সিএনজি সমিতির নির্বাচন দীর্ঘ (৭বছর) প্রতিক্ষার পর অনুষ্ঠিত হয়েছে।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার(১৬ আগষ্ট)সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে একটানা দুপুর ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ১৪৮ ভোটারের মধ্যে ১২৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সভাপতি পদে মোহাম্মদ মহিউদ্দিন 'চেয়ার' প্রতিকে ৯০ ভোট পেয়ে ১ম বারের মত নির্বাচনে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শরিফ উদ্দীন 'গোলাপ ফুল' প্রতিকে ৩৯ ভোট পান।অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল খালেক রোবেল 'সিএনজি' প্রতিকে পান ৮২ ভোট।তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ছবুর 'ডাব' প্রতিকে পান ৪৭ ভোট।প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হারুনুর রশিদ 'মাইক' প্রতিকে পান ৮৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাদল দাশ ‘মোবাইল' প্রতিকে পান ৪০ ভোট।নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন,সমিতির সাবেক সভাপতি,মো আব্দু রহিম

এবং ব্যবসায়ী বাহাদুর ইবেন সালেহ সহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ।রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ারুল আজিম চৌধুরী।সহকারী প্রিসাইডিং দায়িত্বে ছিলেন ব্যবসায়ী আবু সুফিয়ান চৌধুরী (মিন্টু)।নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, সাধারণ সম্পাদক মো রশিদ 
সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন,সহ-সভাপতি আব্দু রহিম,সদস্য আরিফুল ইসলাম চৌধুরী।

এছাড়াও নির্বাচনে বহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই জামালের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী অন্যান্য কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 187 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 ভিউ