সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যেখানে নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধির উপর আলোকপাত করা হয়..
分享到 Eidok
সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত
图片:来源收集

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট '২৫) সকাল সাড়ে সাতটায় আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসায় কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় দায়িত্বশীলদের আদর্শ, দক্ষতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালার শুরুতে দারসুল কুরআন পেশ করেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি দায়িত্বশীলদের আদর্শ, দক্ষতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা সেক্রেটারি হাফেজ এমদাদুল হক। তিনি দাওয়াতি কাজের গুরুত্ব ও কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। তিনি দায়িত্বশীল পরিচালনা কাঠামো, সংগঠনের রীতিনীতি ও শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন। সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর শিবিরের অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, দাওয়া সম্পাদক হাফেজ শারাফাত হুসাইন লিটিল, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, বিজ্ঞান সম্পাদক ডা. মনিরুল ইসলাম, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, ফাউন্ডেশন সম্পাদক মোঃ মুহিবুল্লাহ ও আইন সম্পাদক আতিক মুজাহিদ প্রমুখ। তারা নিজ নিজ বিভাগের মৌলিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

কর্মশালায় আলোচনা সেশন ছাড়াও কুইজ প্রতিযোগিতা ও কেইস স্টাডি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

সবশেষে শহর সভাপতি মুহা. আল মামুনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এই কর্মশালা দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় ও সংগঠনের প্রতি তাদের দায়িত্ববোধ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি তাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আরও উৎসাহিত করেছে।

注释 0

没有找到评论

相关文章

পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 政治 পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 26 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 政治 নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 41 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 政治 নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 83 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 政治 পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 政治 টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 59 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 政治 গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 58 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 政治 গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 82 Views